Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২১, ২০২৫ , ৩:৫২ অপরাহ্ণ

ত্রিশালে ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ত্রিশাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের ওই স্থানে বেপরোয়া গতিতে যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন