Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৫ , ৭:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহে নাসিরাবাদ কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

সোমবার ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার মানোন্নয়ন ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ শিক্ষা প্রদানই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। এ সময় অতিথিরা কলেজের শিক্ষার পরিবেশ ও একাডেমিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষাবিদ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন