Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৫ , ৫:৪১ অপরাহ্ণ

ইউপি সদস্যের বসত বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা, ব্রাহ্মণপাড়ায় ১০০ কেজিসহ আটক ১

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা জেলা প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এর নেতৃত্বে এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে স্থানীয় মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদ থেকে গাঁজার এই বড় চালান উদ্ধার করা হয়।

আটক মো. কাউছার উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিম ও রোকেয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরপাড় থেকে কাউছারকে গাঁজাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে শুকানোর জন্য রাখা অবস্থায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন