Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৫ , ৪:০৪ অপরাহ্ণ

স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে শ্বশুরবাড়িতে যুবককে বেঁধে মারধরের অভিযোগ

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চামটা ছিটকে গাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে কিসর রেজারিও (২৮) নামের এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ভুক্তভোগী কিসর রেজারিও বড়াইগ্রাম উপজেলার সংগ্রামপুর গ্রামের অতুল রেজারিওর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কিসরের সঙ্গে স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রবিবার সকালে কিসর তার স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়ি গেলে শ্বশুর লিটন রেজারিও ও স্ত্রী মিলে তাঁকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে গেলে কিসরকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করতে গেলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তবে কিসরের মা জানান, “ছেলে আর ছেলের বউ—দুজনেই খারাপ। তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য চলছিল।”

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন