Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৫ , ২:৩৪ অপরাহ্ণ

নাটোরে হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।

সোমবার (২০অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নাটোর শহরে মিনি স্টেডিয়ামে হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রাকিব হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জেলা ক্রীড়া সংস্থার মাহবুব হোসেন , ইউনিক প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম গাউস সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

হ্যান্ডবল খেলায় চারটি দল অংশ গ্রহণ করে ও দাবা প্রতিযোগিতা ৬ জন মেয়ে ও ৪৬ পুরুষ অংশগ্রহণ করে। খেলা শেষে হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন