আগামী দিনে বিএনপি পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে: দুলু | Daily AjKaler Kontho

আগামী দিনে বিএনপি পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১:১৬ অপরাহ্ন
আগামী দিনে বিএনপি পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এটাই যে, এই নতুন শিক্ষার্থী এই নতুন ছাত্র-ছাত্রীদেরকে আপনারা কলেজে, বিশ্ববিদ্যালয় গুলোতে তাদেরকে এই শিক্ষাই দিবেন যে আগামী দিনের বিএনপি পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে।

আজকে সন্ত্রাস মুক্ত আজকে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা অতীতে ২০০১থেকে ২০০৬ সাল পযন্ত বাংলাদেশকে একটি নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়েছিলো সেই শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সেখান থেকে আবার নতুন করে আগামী সংসদ নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার ঐ শিক্ষা ব্যবস্থা দিবে যারা আগামীদিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।

আগামী দিনে যারা এই ছাত্ররা এদেশ পরিচালনা করবে সে শিক্ষা আমরা দিতে চাই যে শিক্ষার মাধ্যমে দেশ জাতি পরিচালিত হবে সে শিক্ষাই বিএনপি আগামী দিনে সে নীতি বিশ্বাস করে সে শিখে আমরা দিতে চাই তিনি আজ সোমবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে করনীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু,কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল,জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন,সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল সহ জিয়া পরিষদের নেতৃবৃন়দ।

আজকালের কন্ঠ/আর বি