Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২০, ২০২৫ , ১২:২০ অপরাহ্ণ

বিএনপি হচ্ছে জনগণের দল,জনগণই বিএনপি’র মূল শক্তি: আলমগীর হোসেন

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পিরোজপুর পৌর বিএনপি এক আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “বিএনপি হচ্ছে জনগণের দল,জনগনই বিএনপি’র মূল শক্তি। এই দল জনগণের ভোট ও অধিকার রক্ষায় সবসময় আন্দোলন করে যাচ্ছে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠিত হয়ে অংশ নিতে হবে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ ভাবে বিভেদ ভুলে তারেক রহমানের ৩১দফার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।সকলে সম্মিলিত ভাবে দেশের কল্যানে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৩১ দফার মাধ্যমে বাংলার জনগণের সত্যিকারের মুক্তি মিলবে।”

রবিবার (১৯ অক্টোবর) পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ কৃষ্ণনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন চানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপি সভাপতি শহিদুল্লাহ শহিদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন