Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৫ , ৭:৪১ অপরাহ্ণ

আওয়ামীলীগের শাসনামলে অনেক খেলা খেলাডা কি অস্ত্রের খেলা: দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামীলীগের শাসনামলে অনেক খেলা খেলাডা কি অস্ত্রের খেলা। কিভাবে অস্ত্র দিয়ে চাঁদাবাজি করতে হবে কিভাবে অস্ত্র দিয়ে মানুষ খুন করতে হবে কিভাবে অস্ত্র দিয়ে মানুষের বাড়ি দখল করতে হবে কিভাবে বিএনপি আওয়ামী লীগ করে না অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিভলভার অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে জমি লিখে নেওয়া অন্যায় অবিচার করা এছাড়া অন্য কোন খেলা বাংলাদেশে হয় নাই। খেলা একটাই হয়েছে সেটা হল অস্ত্রের খেলা এই খেলা এখন বন্ধ হয়ে গেছে।

তিনি আজ রবিবার বিকেলে নাটোরের সদর উপজেলা ৭ নং হালসা ইউনিয়নের আওড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ডাঃ নাসির উদ্দিন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাক্ষ মোঃ ইব্রাহিম খলিল,সাবেক সাধারন সম্পাদক মাজেদ মন্ডল,সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,সাবেক সহ সভাপতি মকলেছুর রহমান,সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন, হালসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম হোসেন সহ হালসা ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজকের ফাইনাল খেলায় আওড়াইল ফুটবল একাদশ বনাম শংকর ভাই ফুটবল একাডেমি অংশগ্রহন করছে। খেলায় শংকর ভাগ ফুটবল একাদশ প্রতিপক্ষ আওড়াল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন