Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৫ , ৫:২২ অপরাহ্ণ

ভূমি অধিগ্রহণের ১.২৩ কোটি টাকা আত্মসাৎ: ময়মনসিংহে দুই জালিয়াত গ্রেফতার

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া মৌজায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ২৩ লক্ষাধিক টাকা জাল কাগজপত্র ও মিথ্যা তথ্যের মাধ্যমে আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন

১) মোঃ শফিকুল ইসলাম (৪৪), পিতা মোঃ রোস্তম, মাতা মোছাঃ সখিনা খাতুন, সাং চর ঈশ্বরদিয়া,
২) মোঃ রোকন উদ্দিন (৪০), পিতা মোঃ আলাউদ্দিন, মাতা মোছাঃ রোকিয়া খাতুন, সাং দক্ষিণ চর কালিবাড়ী।
উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী থানার অধিবাসী।

তদন্ত সূত্রে জানা গেছে, আসামিরা ভুয়া ওয়ারিশান সনদ তৈরি করে এবং প্রকৃত মালিকানা প্রমাণ ছাড়াই ৭২৩৫ নং জাল দলিলের মাধ্যমে নিজেদের নামে জমি দেখিয়ে চেক নং ১০৬৬৪২৫ এর মাধ্যমে ১,২৩,১৪,৫১২.৫৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ ঘটনায় কেস নং- ০৪/২০২২-২০২৩ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের সক্রিয় সদস্য, যারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে জমি সংক্রান্ত প্রতারণা, জাল দলিল তৈরি এবং ওয়ারিশ সনদ জালিয়াতির মতো অপরাধে জড়িত ছিল।

পুলিশ জানায়, চক্রটির সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেফতারপূর্বক আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত জালিয়াতি ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন