Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৯, ২০২৫ , ৪:০৬ অপরাহ্ণ

রায়পুরে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের গোলাম রহমান সরদার বাড়ি এলাকা থেকে আরিফ (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে কল আসলে আরিফ ঘর থেকে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার স্ত্রী।

আরিফের স্ত্রী জানান, “আমি শারীরিকভাবে অসুস্থ (প্রতিবন্ধী) হওয়ায় রাতেই বাইরে খোঁজ নিতে পারিনি। সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, বাড়ির পাশেই আমার স্বামীর মরদেহ পড়ে আছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পাশের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।”

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত শেষে বলা যাবে।”

পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন