১৮ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহানগর নায়েবে আমীর ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেল-এর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি সম্মেলনে আগামী ২০২৬-২৭ সেশনের জন্য কেন্দ্রীয় আমীর নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় মহানগরের ৭২৯ জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোট শেষে ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন, ইনশাআল্লাহ ইসলামপন্থীরা সংসদে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর জনাব আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, বিশিষ্ট চিকিৎসাবিদ ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, মাস্টার হায়দার করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।