Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৫ , ৭:২৪ অপরাহ্ণ

‎বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র ৩১দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

লেখকঃ ‎মোঃ রায়হানুল হক, ‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

‎নওগাঁর রাণীনগরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সামনে রেখে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) এর মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ

‎শনিবার (১৮ অক্টোবর) রাণীনগর উপজেলার সদর বাজারে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সংসদীয়-৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু। গণ সংযোগ শেষে এক পথ সভায় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ৩১ দফার আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

‎এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা আত্রাই-রানীনগরের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ায় বর্তমানে আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা তা আজ সাধারণ জনগণকে জানতেই হবে, আর এই পরিকল্পনা জানানোর দায়িত্ব আমাদের প্রতিটি নেতাকর্মীদের। তিনি আরও বলেন এই ৩১ দফায় এদেশের নারী-পুরুষ, ছাত্র, পেশাজীবী, ব্যবসায়ী,কৃষক, শ্রমিক, কামার, কুমার, তাঁতী, প্রতিটি শ্রেণীর মানুষের কথা চিন্তা করে পরিকল্পনা নেওয়া হয়েছে। জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে এদেশের সকল শ্রেণীর মানুষের ভাগ্যের উন্নতি হবে। এদেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ সম্মানের সাথে এক নতুন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং নিজেকে উন্নত দেশের আসনে অধিষ্ঠিত করতে পারবে। সবশেষে তিনি বলেন আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে আমরা জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করবো দলীয় নেতা নয়। তিনি এবার তাকেই মনোনয়ন দিবেন যার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যার চরিত্রে কোন কলুষিত থাকবে না, যাদের মধ্যে চাঁদাবাজি করা, জনগণকে নির্যাতন বা নিপীড়ন করা, দখলদারি করা, ট্রেন্ডার বাজি করার কোন অভিযোগ থাকবেনা। আমি আশা রাখি জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আত্রাই-রানীনগরে আমি সর্বাত্মক কাজ করে যাবো। আর এজন্য আপনাদের আমাকে সহযোগিতা করতে হবে তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আপনাদের জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারবো। আপনাদের নেতা হিসেবে নয়, একজন কর্মী হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের চাকর হিসেবে আমি আপনাদের সেবায় কাজ করবো।”

‎এসময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।

প্রিন্ট করুন