Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৮, ২০২৫ , ৬:৩৫ অপরাহ্ণ

নেত্রকোনায় বিএনপির নেতা ড্যানী কোন ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবেনা

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা এসেছে তা বানচাল করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না। জনগণ এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিলো, আছে ইনশাআল্লাহ থাকবে।

শনিবার দুপুরে নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লক্ষীগঞ্জ ইউনিয়নে লিফলেট বিতরণ কালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এবার নতুন প্রজন্মের ভোট দেয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।

মানুষের প্রত্যাশা যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবে এবং সংসদে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবে।

এসময় সদর ও বারহাট্টা উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন