Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৭, ২০২৫ , ১০:০৭ অপরাহ্ণ

সামনে যে নির্বাচন এই নির্বাচন এ দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রুখে দিবে ইনশাল্লাহ: দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের রোজার আগে যে নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ।

সামনে যে নির্বাচন এই নির্বাচন এ দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রুখে দিবে ইনশাল্লাহ। আর এজন্য আপনাদেরকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।

আজ শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও তেলকুপি ইউনিয়নের ৭ নং ওর্য়াড বিএনপির সাবেক সহ – সভাপতি আকবর মিয়াজী,সাবেক সাধারন সম্পাদক বাবর আলী ভূইয়া সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন