Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৭, ২০২৫ , ৯:৩৮ অপরাহ্ণ

বড়াইগ্রামে জামায়াতের জনসভা: জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে পাঁচ দফা ঘোষণা

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বনপাড়া বাইপাস চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।

তিনি বলেন,বাংলাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও উন্নয়নের পক্ষে অবস্থান নেবে। চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলেই তা প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দুর্নীতি-মুক্ত বাংলাদেশ, অর্থনৈতিক সক্ষমতা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে কাজ করবে।

তিনি পাঁচ দফা দাবির মধ্যে জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের শাস্তি এবং নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) তৈরির আহ্বান জানান।

সভায় প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম।

সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাটোর জেলা আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, এছাড়াও নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ সাইদুর রহমান,নাটোর-১ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম এবং জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।নুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধন ও ঘোষণায় দায়িত্ব পালন করেন উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক,

আর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী।

প্রিন্ট করুন