Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২৫ , ৬:৫০ অপরাহ্ণ

ময়মনসিংহে ভালো কাজের স্বীকৃতি পেলেন ওসি ডিবি (উত্তর) মোঃ আনোয়ার হোসেন

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক ভালো কাজের পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ময়মনসিংহ জেলা পুলিশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তিনি নিজ হাতে ওসি মোঃ আনোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।
সভায় জেলার বিভিন্ন থানার কর্মকর্তা, গোয়েন্দা শাখার সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাঁর বক্তব্যে বলেন,“যারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন, তাদের কাজের স্বীকৃতি জেলা পুলিশ সবসময় দেয়। এই পুরস্কার অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”
ওসি মোঃ আনোয়ার হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন,“এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করেছে। ভবিষ্যতেও আমি জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”অনুষ্ঠান শেষে উপস্থিত কর্মকর্তারা ওসি মোঃ আনোয়ার হোসেনকে অভিনন্দন জানান।
আজকালের কন্ঠ/আর এস/ দী
প্রিন্ট করুন