লোহাগড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
লোহাগড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া পৌর মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫অক্টোবর) বিকালে পৌরসভার ৪ নং ওয়ার্ড খেলার মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা , মহিলা নেত্রী টুকটুকি, মধু মিতা, খালেদা জামান, শরিফা খানমসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন দীর্ঘ ১৭ টি বছর আমরা হামলা মামলা নির্যাতন সহ্য করেছি। এখন সময় এসেছে অতিতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, মহিলা দলের নেত্রী খালেদা জামান অক্লান্ত পরিশ্রম করে দলের জন্য যে শ্রম দিচ্ছেন নড়াইল জেলা বিএনপি ও নড়াইল জেলা মহিলা দল তার যথাযথ মুল্যায়ন করবে।

আজকালের কন্ঠ/আর এস/ইম