Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৫ , ৫:৫২ অপরাহ্ণ

গৌরনদীতে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত‎

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী(বরিশাল)  প্রতিনিধি‎
বরিশালের গৌরনদীতে ‘তড়কা’ বা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও প্রানী সম্পদ বিভাগের উদ্যোগে গৌরনদীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও  গো-মাংশ ব্যবসায়ীদের সাথে এক সভা মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  অনুষ্ঠিত হয়। ‎
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান ,গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, টরকি বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরিফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি।
‎উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শেখ আরিফুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা তুলে ধরেন ভেটেনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ। ‎সভায় বক্তব্য রাখেন  ব্যবসায়ী মো. সোহেল হাওলাদার, মো. বাবুল প্রমূখ।  ‎বক্তারা বলেন, অ্যানথ্রাক্স একটি প্রাণঘাতী সংক্রামক রোগ যা মানুষ ও পশু—উভয়ের জন্যই সমান ঝুঁকিপূর্ণ। এটি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
গবাদিপশুদের সময়মতো টিকা প্রদান, রোগাক্রান্ত বা মৃত পশুকে সঠিকভাবে মাটিচাপা দেওয়া এবং অস্বাস্থ্যকর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার উপর জোর দেন বক্তারা। ‎অনুষ্ঠানে জানানো হয়, “অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতা ও সতর্কতাই প্রধান প্রতিকার।” সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গবাদিপশু মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/এস এম
প্রিন্ট করুন