নাটোর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান ও জনবান্ধব পুলিশ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বড়াইগ্রাম থানা ২০২৫ সালের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে পুলিশ সুপার তারিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ওসি গোলাম সারোয়ারের নেতৃত্বে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনগণের আস্থা অর্জন এবং পুলিশ সেবার মানোন্নয়নে বড়াইগ্রাম থানার ভূমিকাকে অনন্য হিসেবে বিবেচনা করা হয়েছে।একই অনুষ্ঠানে নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই (সাব-ইন্সপেক্টর) হিসেবে সম্মাননা পেয়েছেন বড়াইগ্রাম থানার এসআই রাকিব।
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ওসি মো. গোলাম সারোয়ার হোসেন, এসআই রাকিব এবং পুরো বড়াইগ্রাম থানা পরিবারকে — তাদের এই সাফল্য নাটোর জেলাকে করেছে আরও গৌরবান্বিত।নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন কার্যক্রমে বিশেষ অবদান রেখেছেন।
আজকালের কন্ঠ/আর এস/এস এ