Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৪, ২০২৫ , ৪:০৫ অপরাহ্ণ

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে দগ্ধ হয়ে নি/হত ৫

লেখকঃ আর এস ডেস্ক রিপোর্টাস :

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। অগ্নিকান্ডে দগ্ধ হয়েছে আরও ৮ জন। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এখনও কাজ চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মিরপুরের শিয়ালবাড়িতে দুই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরপরে তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবি।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম জানান, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন ধরণের রাসায়নিক থাকার কারণে কেমিকেল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন