বরিশাল মেট্রোপলিটন পুলিশের রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিএমপি’র বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। আজ ১৩ অক্টোবর সকাল ০৯টা।
১৫ দিনের কঠোর ক্যাম্প প্রশিক্ষণ শেষে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), কনস্টেবল হতে এটিএসআই ও এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রশিক্ষণার্থীরা আজ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ক্যাম্প প্রশিক্ষণ পর্বের পরীক্ষা পরিদর্শন ও মূল্যায়ন করেন পরীক্ষা মূল্যায়ন বোর্ডের সভাপতি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার, পিপিএম ও পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । পরীক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও পরীক্ষার্থীগণ এইসময় উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/জা