Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৩, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ

নিজের উপার্জনে কোরআন শিক্ষা কেন্দ্র গড়লেন পল্লী চিকিৎসক কাওছার আলম

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ সাহাবুল আলম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দি গ্রামের পল্লী চিকিৎসক মোঃ কাওছার আলম নিজের উপার্জনে গড়ে তুলেছেন বিনামূল্যে কোরআন শিক্ষা কেন্দ্র।

মানুষের সেবার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছেন এই মানবতার ফেরিওয়ালা। শুরুতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও এখন ৫০ জনেরও বেশি ছেলে-মেয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত শিক্ষা নিচ্ছে হাফেজ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে।

কাওছার আলম বলেন অনেক ছেলে-মেয়ে পড়াশোনা শেষ করেও কোরআন ঠিকমতো পড়তে পারে না। তাই আমার সামান্য উপার্জন থেকেই এই শিক্ষা কেন্দ্র চালু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য।”

সম্প্রতি তিনি চারজন শিক্ষার্থীর হাতে কোরআন শরীফ তুলে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেন।তার ইচ্ছে, ভবিষ্যতে এলাকায় একটি পূর্ণাঙ্গ হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠা করা।এলাকার মানুষ তার এই মানবিক উদ্যোগকে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।আসুন, এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়াই হয়তো আমাদের সামান্য সহযোগিতাই পারে বড় পরিবর্তন আনতে।

 

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন