জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে ঝিনাই নদীর পানিতে ডুবে জেরিন আক্তার নামে এক শিশু বাচ্চার মৃত্যু হয়েছে। জেরিন আক্তার (৫) পৌরসভার বলারদিয়ার গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার বলারদিয়ার গ্রামের জাহাঙ্গীর দোকানদারের পাঁচ বছরের শিশু বাচ্চা জেরিন আক্তার আজ রোববার সকালে পাশের মুলবাড়ি গ্রামে নানা মৃত আব্দুল মজিদের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে জেরিন আক্তার মামির সঙ্গে বাড়ির পাশে যায়। এ সময় সকলে অজান্তে জেরিন ঝিনাই নদীর পানিতে ডুবে যায়। পরে শিশু জেরিনকে অনেক খোঁজাখুঁজি করে ঝিনাই নদীর পানি থেকে উদ্ধার করা হয়। পরে শিশু জেরিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিয়ত শিশুর জেরিনের বাবা জাহাঙ্গীর দোকানদার বলেন, আজ সকালে মেয়ে আমার তার নানার বাড়িতে বেড়াতে যায়। পানিতে ডুইবা মারা গেছে এখন আমার কি হইবো গো। এ বলে কাঁদছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।
আজকালের কন্ঠ/আর বি