Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২৫ , ৩:২১ অপরাহ্ণ

মুরাদনগরে আন্দিকুট ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার ৩নং আন্দিকুট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) বিকেলে ডালপা’র গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপি নেতা হান্নান মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মুজিব। এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জনগণকে সম্পৃক্ত করতে হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন