Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২৫ , ৩:০২ অপরাহ্ণ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা হেনস্তা: শামীমের ইউনাইটেড বাস বন্ধ, ৫ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

লেখকঃ ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে হেনস্তার ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন, মোটর মালিক সমিতি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে বিকেল সাড়ে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, শামীমের মালিকানাধীন বাসগুলো বন্ধ থাকবে এবং একটি মনিটরিং কমিটি গঠিত হবে, যেখানে ছাত্র প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন