নাটোরের বড়াইগ্রাম উপজেলার পার গোপালপুর গ্রামে পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পার গোপালপুর গ্রামের রাজু আহমেদের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাইদুর রহমান খাঁদের পরিবারের মধ্যে সমাজের এক গরিব মেয়ের বিয়েকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজুর দাদা ওমর আলী (৭৫), চাচা নজরুল ইসলাম (৪০) ও জুয়েল (৩৫) গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামের মাথায় ৮টি এবং জুয়েলের মাথায় ৫টি সেলাই দেন বলে জানা গেছে।
এ ঘটনায় রাজু আহমেদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি