Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৫ , ৭:২২ অপরাহ্ণ

মধ্যনগরে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

লেখকঃ মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

“হাওর, নদী, সবুজ বাঁচলে আমরাই বাঁচি”— এই শ্লোগানকে ধারণ করে পরিবেশবাদী সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে অনুমোদিত এ কমিটিতে মোঃ আকিকুর রহমান তালুকদার-কে আহ্বায়ক এবং মোঃ আমিনুল হক রানা, মোঃ আতিউর রহমান চৌধুরী, ও সুজিত কানু-কে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসরাফ উদ্দিন হিল্লোল।

কমিটির মোট ২১ জন সদস্য রয়েছেন। তারা হলেন— মোঃ খসরুজ্জামান কবীর আব্দুল কাদির, আল আমিন, শাহাদাত ইসলাম সাগর, লাহাব উদ্দিন, মুন মিয়া, মনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, মোঃ কাইয়ুম বাদশাহ, মোঃ বাছির মিয়া, শামসুজ্জামান, শেখর সরকার, শরীফ তালুকদার, হাজী আনোয়ার হক, মুসাহিদ মিয়া, শাহিন মড়ল ।

কমিটি অনুমোদন করেছেন সংগঠনের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মোঃ শাহ কামাল হোসেন এবং সদস্য সচিব মোঃ সোহেল আলম।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন