Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৫ , ৫:২৬ অপরাহ্ণ

কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান অব্যাহত

লেখকঃ মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সরকারের নিষেধাজ্ঞা কালীন সময়ে মা ইলিশ ধরার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কঁচা নদী থেকে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযান টের পেয়ে মাছ ধরার জেলে জাল ও নৌকা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জব্দকৃত নৌকাটি ভেঙ্গে নদীতে ফেলে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। এ সময় যাতে কোন অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের তৎপর থাকতে হবে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন