Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৫ , ৫:০৬ অপরাহ্ণ

বরিশাল আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ড

লেখকঃ মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ, বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকায় হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ(১০ অক্টোবর) শুক্রবার সকাল আনুমানিক ১১ টায় পারিবারিক কলহ ও যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম বর্ষা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বর্ষা আক্তারকে তার স্বামী মো. সিয়াম, শ্বশুর ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে পা বেঁধে চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, বর্ষা আক্তারকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তার স্বামী সিয়াম। সম্প্রতি যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। সেই বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন