Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৫ , ৩:০৭ অপরাহ্ণ

আজ জাতীয় প্রেস ক্লাবের স্মৃতিসভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আজ সকালে জহুর হোসেন চৌধুরী হলে স্মৃতিসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এতে অংশ নেন কবি হেলাল হাফিজের ছোট ভাই নেহাল হাফিজ, আলী হাবিবের স্ত্রী নার্গিস হোসনেয়ারা, আবদুল হালিমের কন্যা ডাক্তার হাসরাত জাহান এবং সিরাজুল হকের পুত্র অধ্যাপক তারিক সিরাজী।

প্রয়াত সদস্যরা হলেন, এন. এম. হারুন, মোঃ জাকারিয়া পিন্টু, মোঃ নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য , খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এ এ জাফর ইকবাল, শামীম আহমদ, মোঃ আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন।

 

প্রিন্ট করুন