Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৫ , ১০:৫৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহে জাহিদুল হত্যা মামলায় আসামি সোহেল রানার ফাঁসি ও অর্থদণ্ডের আদেশ

লেখকঃ ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহে আলোচিত জাহিদুল হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। মামলায় একমাত্র আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড (ফাঁসি) ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরের জাহিদুল নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করে তার ঘনিষ্ঠ পরিচিত সোহেল রানা। হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে সোহেল রানাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার পর নিহত জাহিদুলের পরিবার আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। দোষীর কঠিন শাস্তি দেখে কিছুটা স্বস্তি পেলাম।”

অন্যদিকে পুলিশ জানায়, রায় কার্যকরের পরবর্তী প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন