Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২৫ , ৮:৩৫ অপরাহ্ণ

নেছারাবাদে স্বপ্ন সারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও”—এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল দেব নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, এবং ডি এম (সেলপ) নিত্যানন্দ শীল।ব্র্যাকের পক্ষে আয়োজনে উপস্থিত ছিলেন অফিসার (সেলপ) অসিত ঠাকুর এবং সিও সাহিদা আক্তার।

আয়োজকরা জানান, কর্মসূচীটির লক্ষ্য হলো দেশের তরুণদের সামাজিক ভাবে ক্ষমতায়ন ও আইনি সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা সফলভাবে ‘স্বপ্নসারথি’ প্রশিক্ষণ সম্পন্ন করায় তাদের সনদ প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সাহস,আত্মবিশ্বাস ও অধ্যবসায় নিয়ে এগিয়ে যেতে উৎসাহিত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন