Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২৫ , ৬:১৫ অপরাহ্ণ

দেবিদ্বারে মাদক সেবনে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় মাদক সেবনের দায়ে দীপংকর চন্দ্র শীল (৩০) নামের এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার (৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। দীপংকর চন্দ্র শীল মাদক সেবন করে পরিবার ও এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, দেবিদ্বার উপজেলায় মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স নীতি রয়েছে। একটি সুন্দর ও নিরাপদ দেবিদ্বার গড়তে এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমি কঠোর অবস্থানে আছি। এ যুদ্ধে জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন