পটুয়াখালীর দুমকি উপজেলার লোহালিয়া নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ই অক্টোবর) বিকেল ৫টার দিকে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করতে নৌ-পুলিশকে খবর দেন। পরে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দুমকি থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
এদিকে, লাশ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি