Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২৫ , ২:৪৬ অপরাহ্ণ

বড়াইগ্রামে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

লেখকঃ মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া মহল্লায় শফি ইঞ্জিনিয়ারের স্ত্রী মমতাজ বেগম (৬৯) হত্যা মামলার রহস্য তিন দিনের মধ্যেই উদঘাটন করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানা পুলিশের চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত নিহতের নাতনি সরদারপাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে ফাউজিয়াকে গ্রেফতার করেছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামীম ও এএসআই রাজিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে বুধবার রাত ১১টার দিকে নাটোর হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত রোববার রাতে ফাঁকা বাড়িতে একা থাকা অবস্থায় তিন ভরি স্বর্ণালংকারের লোভে নিজের নানী মমতাজ বেগমকে মুখ থেঁতলে হত্যা করে ফাউজিয়া। পরে গহনা বিক্রি করে লাগেজ ভর্তি নতুন পোশাক কিনে পালানোর প্রস্তুতি নেয় তারা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাউজিয়া হত্যার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন