Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৫ , ৭:৫২ অপরাহ্ণ

নেত্রকোনায় জাতীয় শিশু কন্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

লেখকঃ ‎সুশীল আচর্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।

‎আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার,উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রৌফ সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

‎সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন,নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে কন্যাশিশুদের নানা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর বি/এস

প্রিন্ট করুন