জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন কর্মসূচি জামালপুরের সমন্বয়ক আহমেদ উমর ফারুক, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি