Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৮, ২০২৫ , ১২:০৮ অপরাহ্ণ

নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ভলিবল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

আজ বুধবার বেলা ১০ টার দিকে শহরের কানাই খালি এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম নটোর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতকায় ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বিকালে খেলা শেষে বেডমিন্টন ও ভলিবল প্রতিযোগিদের বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দিবেন জেলা প্রশাসন।

খেলা উদ্বোধনী বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আসমা শাহিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান , জেলা ক্রীড়া অফিসার রাকিব হাসান প্রমূখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন