Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৭, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ

দুমকিতে ৩৫তম প্রবীণ দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

“প্রবীণদের প্রতি শ্রদ্ধা, সমাজে আনব সমতা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক ও জাতীয় প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহিন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলার সভাপতি মাও. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, এবং পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দিনব্যাপী এ আয়োজনে প্রবীণ নাগরিকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন