ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ ও গাইবান্ধা জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে আজ সোমবার (৬ অক্টোবর) সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক মোঃ হুমায়ুন ফারহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবু সাঈদ, মিজানুর রহমান, আব্দুল বাসেদ মন্ডল, নিরব ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অতিবিলম্বে এস আলম গ্রুপ যে অবৈধ নিয়োগগুলো দিয়েছে, তা বাতিল করতে হবে। স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ নামে বে নামে বিদেশে টাকা পাচার করেছে, সেগুলো ফেরত আনার জন্য সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। আমরা যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলাম তাদেরকে যোগদান করে চাকরী বিধি অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। ইসলামী ব্যাংক এদেশের মানুষের আস্থার প্রতিক। এদেশের মানুষের এই আস্থাশীল ব্যাংক নিয়ে কোন ষড়যন্ত্র সয্য করা হবে না। আগামী দিনে ইসলামী ব্যাংক নিয়ে কোন ষড়যন্ত্র করলে তাহলে তা কঠোরভাবে দমন করা হবে।
যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আজকালের কন্ঠ/আর বি