বিশ্ব বসতি দিবস ২০২৫- এর আলোচনা অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।শহরে প্লট দেওয়া বন্ধ করা উচিত বরং ফ্ল্যাটকেন্দ্রিক হওয়া উচিত।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০২৫-এর আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে আমরা বসতিকে কীভাবে অন্তর্ভুক্ত করব, এটির একটা পরিকল্পনা প্রয়োজন। একজন ৬টা থেকে ৭টা প্লটের মালিক, অন্যদিকে একজন মধ্যবিত্ত কী করছে! তাই বসতিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার।
তিনি বলেন, ফ্ল্যাটের পাশাপাশি দুর্যোগ সহনশীল বসতির কথা ভাবতে হবে। বন্যা, নদীভাঙন অঞ্চলে এসব বসতির কথা ভাবা জরুরি হয়ে পড়েছে যা টেকসই হবে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল হবে। বিকেন্দ্রিকরণ, পার্টনারশিপ, সবুজায়ন, দুর্যোগ সহনশীলতার মাধ্যমে আমরা নিরাপদ বসতি গড়তে পারি।
পরিবেশ উপদেষ্টা বলেন, বস্তি কোনো বসতি না। নিতান্ত বাধ্য না হলে কেউ বস্তিতে থাকে না। বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসীর শরণাপন্ন না হয়, সেভাবে মেন্ডেট হতে হবে।
নগর পরিকল্পনা করতে গেলে বেশ কিছু জায়গায় জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত বাসযোগ্য নগর গড়ে তুলতে হলে ভূমির সুষ্ঠু ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, নদী ও খাল রক্ষা করতে হবে। অপরিকল্পিত নগরায়ন দেশের মানুষের জীবনমানের অবনতি ঘটাচ্ছে। সমন্বিতভাবে এবং পরিকল্পিতভাবে বসতি গড়ে তোলার চিন্তা করতে হবে।
আজকালের কন্ঠ/আর বি