নাটোর সদর উপজেলার পিরগন্জ মহনপুর এলাকায় নুসরাত জাহান ইমু (২৬) নামে এক গৃহবধূকে বাবার বাড়িতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার সাড়ে ৮টার দিকে তেবাড়িয়া সুগার মিলস এলাকায় গৃহবধূর বাবা বাড়ি ডাকাতি উদ্দেশ্যে তিন জন দেশি অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করার পর এ ঘটনা ঘটে। পরে ইমু কে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমু’র পিতা নূর ইসলাম নাটোর সুগার মিলে চাকরি করেন।
ইমুর স্বামী মাহবুব হোসেন একটি এনজিওতে চাকরি করেন। প্রায় এক মাস আগে তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইমুর মা ও দুই নাতনি।
নুসরাত জাহান ইমুর বাবা জানান, আমার নাতনি ফোন দিয়ে জানান আমাকে বলে আমার আম্মু কে কারা যেন কুপিয়েছে আমার আম্মু মরে গেল। পরে আমি মটরসাইকেল নিয়ে দ্রুত বাসায় এসে দেখি এই অবস্থা পরে হাসপাতালে নিয়ে যাই।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হামলার সাথে জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি