Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৫ , ৭:৪১ অপরাহ্ণ

নড়াইলে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে লোহাগড়া পৌর সভার জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন জয়পুর যুব সংঘ।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

এসময় জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এনামুল কবির চন্দন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফএম তৌহিদুজ্জামান, জেসিজি মধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম দুলু, লোহাগড়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন সরদার, সাবেক ছাত্র নেতা মোঃ আনিচুর রহমান কামাল, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর শেখ, মোঃ নজরুল শেখ, মোঃ হাফিজার শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/ই

প্রিন্ট করুন