Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৫, ২০২৫ , ৬:২৪ অপরাহ্ণ

পিরোজপুরে এমিনেন্ট বয়েজ এর উদ্যোগে ০৩ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : “চলো করি বৃক্ষরোপণ,গড়ে তুলি সবুজ ভুবন”এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ পিরোজপুর এর উদ্যোগে ০৩দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩, ৪ ও ৫ অক্টোবর ০৩দিনব্যাপী পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা ফলজ, বনজ, ঔষধি ও নানাবিধ প্রজাতির পাঁচ সহস্রাধিক চারা রোপণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জাকির হোসেন রোকন।

‎এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হাকিম,‎দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ক্রীড়া সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ সরদার, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

‎এ সময় প্রধান অতিথি ডা. মুহাম্মদ আরিফ হাসান বলেন,‎“এমিনেন্ট বয়েজ শুধু একটি নাম নয়, এটি একটি মানবিক সংগঠন আত্মমানবতার সেবায় এবং দেশের প্রতিটি দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

‎সংগঠনের নেতৃবৃন্দরা জানান, “পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে এমিনেন্ট বয়েজ পিরোজপুর এবং আগামীতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

আজকালের কন্ঠ/আর বি/এন

প্রিন্ট করুন