নাটোর প্রতিনিধি : সাংবাদিক হত্যার প্রতিবাদে নাটোর পুরাতন বাস টার্মিনাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ হত্যার প্রতিবাদের নাটোর জেলা বিভিন্ন গণমাধ্যম কর্মীরদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এসএম হায়াত উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায় , একদল অজ্ঞাত দূর্বৃত্তা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের বাড়ি বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি এলাকায়।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নাটোর প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, ইউনিক প্রেসক্লাব, বড়াইগ্রাম ও লালপুরের সাংবাদিক নেতৃবৃন্দরা এই মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য তীব্র নিন্দা জানায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, ইউনিক প্রেসক্লাবে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোর স্টাফ রিপোটার দেবাশীষ কুমার ও সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ ২৪ সাংবাদিক এবং ইউনাইটেড প্রেসক্লাবে সভাপতি নাসিম উদ্দিন নাসিম, ভোরের চেতনা পত্রিকার নাটোর প্রতিনিধি মো: শরিফুল ইসলাম সহ নাটোর জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি/আর