ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা’র লিফলেট বিতরণ ও ধানের শীষে’র পক্ষে গনসংযোগ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোখলেছুর রহমান হারেজ গাজী’র কবর ও ইন্দ্রপাশায় মোবারক আলী হাওলাদারের কবর জিয়াতর করেছেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা।
শনিবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের নাপিতেরহাট,পারেরহাট,ডহরশংকর, সাউদপুর এলাকা সহ রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করে দোকানদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট চান তিনি।
লিফলেট বিতরনে সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন,আমরা বীগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। সকল’কে সাথে নিয়ে এই দেশকে স্বৈরাচার খুনী হাসিনার অপশাসন থেকে মুক্ত করেছি। হাসিনা আমাদের অনেক ভাইকে গুম ও হত্যা করেছে, অনেক ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমাদের অনেকের কারাগারে থাকতে হয়েছে বছরের পর বছর। আজকে সময় এসেছে এই দেশ গড়ার। আমরা আপনাদের মাঝে এসেছি দেশ নায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে। ঐক্যর কোনো বিকল্প নেই,সকল দ্বিধা ভূলে আমাদের সকল’কে ঐক্যবধ্য হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এ সময় হাবিবুর রহমান সেলিম রেজা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে জন্য দোয়া চায় এবং তাদের পক্ষ থেকে সকল’কে সালাম জানায়।
লিফলেট বিতরণের সময় রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড.নূর হোসেন, মঠাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার,সাংগঠনিক সম্পাদক হালিম গাজী,রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা,সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার সহ রাজাপুর ও কাঠালিয়ার স্থরের বিএনপির নেতাকর্মীরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি