শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : দেবিদ্বারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা-এর সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোঃ রুস্তম খান-কে সমাজসেবা, শিক্ষা ও সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেছে দামামা ফাউন্ডেশন।
সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামামা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ রফিকউল্লাহ সাদী আল আযহারী।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন মুফতি দ্বীন মোহাম্মদ দিদার ও হাফেজ ক্বারি শহিদুল্লাহ নাঈম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ইসমাঈল খান (প্রতিষ্ঠাতা, ইক্বরানগরী মাদ্রাসা), মু. ফজলুল হক, আলি আহমদ মাস্টার, মুফতি মুখলেছুর রহমান, পইলম খান, কামাল খান, খোকন খান, হুমায়ুন খান, শফিকুল ইসলাম, বাছির পাঠান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।
বক্তারা বলেন, রুস্তম খান দীর্ঘদিন ধরে মাদ্রাসার উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।”
সম্মাননা গ্রহণ করে রুস্তম খান বলেন এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি সবসময় চেষ্টা করেছি এলাকার শিক্ষা ও সমাজকল্যাণে ভূমিকা রাখতে। ইক্বরানগরী মাদ্রাসার উন্নয়নে আমার সাধ্যমতো চেষ্টা অব্যাহত থাকবে। দামামা ফাউন্ডেশন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের পক্ষ থেকেও সাংবাদিক রুস্তম খানের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।
সমাপনী বক্তব্যে শায়েখ রফিকউল্লাহ সাদী আল আযহারী বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো কুরআন ও সুন্নাহভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ গঠন, যেখানে নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।”তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন দামামা ফাউন্ডেশন দেশ ও মানবতার কল্যানে।
আজকালের কন্ঠ/আর বি/এস