কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। অন্যেরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থমকে যায়।
বৃহস্পতিবার (২অক্টোবর) বিকেল ৫টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা, করফা এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর জোর করে ক্ষমতা আঁকড়ে রেখে দেশের মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে। আর এই সংকট থেকে উত্তোলনের একমাত্র উপায় ২০২৬ সালের ফেব্রুয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। সেই লক্ষ্যে নিয়ে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় এলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আর ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি উন্নত দেশে রুপান্তরিত হবে। এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসমত ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তবিবর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, মহিলা নেত্রী ববিতাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি/ই