Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০২৫ , ৭:১২ অপরাহ্ণ

ধর্ম যার যার, উৎসব সবার: তালার ১৭৬ পূজা মণ্ডপে হাবিবুল ইসলাম হাবিব

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে টানা চারদিনব্যাপী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত তিনি তালা ও পাটকেলঘাটা অঞ্চলের মোট ১৯৩টি পূজা মন্দিরের মধ্যে ১৭৬টি মণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন এবং ভক্তবৃন্দ ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আসন্ন জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী এই নেতা এ সময় তালা উপজেলার ১২টি ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। ইউনিয়নগুলো হলো –
নগরঘাটা, খেশরা, কুমিরা, তেঁতুলিয়া, জালালপুর, ধানদিয়া, সরুলিয়া, মাগুরা, খলিলনগর, খলিশখালী, ইসলামকাটি ও তালা সদর।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানান, এবারের পূজায় সরকারের পক্ষ থেকে ব্যাপক নজরদারি রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন ও মণ্ডপভিত্তিক কমিটি গঠন করে বিসর্জন পর্যন্ত মনিটরিং কার্যক্রম চালু থাকবে।

হাবিবুল ইসলাম হাবিবের বক্তব্য পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা আমাদের বুকে লালন করতে হবে। আমি বিশ্বাস করি, ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব।”
হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া হাবিব সাহেবের আগমনকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাদের আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।

কয়েকজন বলেন, সুনন্দা দাস নগরঘাটা: “হাবিব সাহেব আমাদের পূজামণ্ডপ পরিদর্শন করায় আমরা খুবই আনন্দিত। এতে আমাদের উৎসব আরও মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণ হয়ে উঠেছে।”

শ্রী অরবিন্দ ঘোষ, তেঁতুলিয়া: “তিনি এখানে এসে আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এটি আমাদের মনে ভ্রাতৃত্ববোধ জাগিয়েছে।”
সুবর্ণা চৌধুরী, ধানদিয়া: “জনাব হাবিবুল ইসলাম হাবিবের উপস্থিতি আমাদের উৎসবকে আরও সুন্দর এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করেছে।”

সরুলিয়া তৈলকপি সাধুকা পাড়া থেকে সাবেক তাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ সাধু বলেন হাবিব সাহেব একটা আস্থার পথিক তিনি আমাদের পাশে এসেছেন আমরাও তার পাশে থাকবো আগামী জাতীয় নির্বাচনে।

সর্ব সাধারণ জনগণের মন্তব্য, শারদীয় দুর্গোৎসবের এই উৎসবমুখর পরিবেশে হাবিবুল ইসলাম হাবিবের উপস্থিতি স্থানীয় গণমানুষের মধ্যে সম্প্রীতি ও একাত্মতার বার্তা পৌঁছে দিচ্ছে। নেতৃবৃন্দের সঙ্গে টানা চারদিনব্যাপী পরিদর্শন প্রমাণ করছে যে ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, বরং সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমও।

আজকালের কন্ঠ/আর বি/এ

প্রিন্ট করুন