মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়নের কচুগাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রতিযোগিতা—চারি ও কলাগাছের ভেলা বাইচ।
গ্রামের তরুণরা আলাদা আলাদা ভেলা তৈরি করে পানিতে নেমে প্রতিযোগিতা শুরু করে। কার ভেলা আগে গন্তব্যে পৌঁছাবে, সেটিই ছিল প্রতিযোগিতার মূল নিয়ম। প্রতিযোগীদের ভেলা চালানোর ভঙ্গি, কৌশল আর পানির সঙ্গে লড়াই দেখতে গ্রামের চারপাশে জড়ো হয় শত শত দর্শক।
স্থানীয়রা জানান, গ্রামে নৌকা আছে, আগেও নৌকা বাইচ হয়েছে। তবে এবার তরুণরা নতুন ধরনের বিনোদনের জন্য নৌকা নয়, ভেলাকে বেছে নিয়েছে। এই অভিনব প্রতিযোগিতা দেখে দর্শকরা যেমন উচ্ছ্বসিত হয়েছে, তেমনি তরুণদের সৃজনশীলতা নিয়েও প্রশংসা করেছেন সবাই।
শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই এই আয়োজনে মেতে উঠেছেন। ভেলা বাইচ যেন গ্রামীণ বিনোদনকে নতুন মাত্রা দিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি/এস